বিদেশিদের সম্পত্তি কেনার অনুমতি দেবে সৌদি

বিদেশিদের সম্পত্তি কেনার অনুমতি দেবে সৌদি

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ মার্চ ২০২৩ । আপডেট ১৫:০০

সৌদি আরবে বিদেশিদের সম্পত্তি কেনার অনুমতি দিয়ে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছে দেশটির সরকার। নতুন এই আইন পাস হলে সৌদি আরবের যেকোনো এলাকায় বিদেশিরা সম্পত্তি কিনতে পারবেন। সোমবার (২৭ মার্চ) সৌদি আরবের ইংরেজি দৈনিক সৌদি গ্যাজেটের বরাত দিয়ে এ তথ্য জানায় আরব নিউজ

সৌদি আরবের রিয়েল এস্টেট জেনারেল অথরিটির (আরইজিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল্লাহ আলহাম্মাদ জানান, বিদেশিদের সম্পত্তি কেনার বিষয়ে একটি নতুন আইন পর্যালোচনা করা হচ্ছে।

এই আইনের আওতায় সৌদি নাগরিক নন এমন বিদেশিরা মক্কা, মদিনাসহ সৌদি আরবের যেকোনো এলাকায় সম্পত্তি কিনতে পারবেন। নতুন আইনে বিদেশিরা আবাসিক ও বাণিজ্যিক এলাকায় সম্পত্তি কিনতে পারবেন।

আলহাম্মাদ জানান, আইনটির প্রাথমিক খসড়ায় বিদেশিরা মক্কা ও মদিনাসহ সৌদি আরবের যেকোনো জায়গায় সম্পত্তি কিনতে পারবেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading