তারুণ্য ধরে রাখতে কী খান শাহরুখ?
উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৪৫
জীবনের ৫৭টি বসন্ত কাটিয়ে ফেলেছেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে নিজের মোহময় উপস্থিতি দিয়ে সবার হৃদয়কে মণিকোঠায় অবস্থান করছেন। পর্দায় তিনি চিরতরুণ।
তাকে ফ্রেমে দেখলে এখনও তরুণীদের বুকে হিল্লোল ওঠে। এই বয়সেও কীভাবে ধরে রেখেছেন যৌবন? রহস্যের কিনারা করতে গিয়ে উত্তর খুঁজে ফেললেন অনুরাগীর দল।
‘পাঠান’ দিয়ে করছেন বাজিমাত। ফিরছেন ‘জওয়ান’ হয়ে। এবার অনুরাগীরা বের করলেন তার যৌবন ধরে রাখার রহস্য। ইন্ডিয়ান সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
সম্প্রতি ক্যামেরাশিল্পী ডব্বু রত্নানির ক্যালেন্ডার শুটে অংশ নিয়েছিলেন শাহরুখ। শাহরুখের সেই সাদা-কালো পোর্ট্রেট ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন ক্যামেরাশিল্পী। তাতেই সাড়া পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। সাদা শার্ট ও কালো হাফ হাতা জ্যাকেট, সঙ্গে গলায় একটা বো টাই। একমাথা এলোমেলো চুল, আর ঠোঁটের কোণে সেই সুপরিচিত হাসির ঝলক।

অনেকের মনেই প্রশ্ন জেগেছে, সময়ের সঙ্গে শাহরুখের বয়স কমছে নাকি। নিজেরা প্রশ্ন করে নিজেরাই আবার উত্তরও খুঁজে বের করেছেন তারা। কারও ধারণা, শাহরুখ নাকি বিশেষ এক চ্যবনপ্রাশ খান। বহু বছর আগে এক চ্যবনপ্রাশ সংস্থার বিজ্ঞাপনেও দেখা যেত শাহরুখকে।
তবে এ প্রসঙ্গে শাহরুখ কোনো মন্তব্য করেননি। তিনি ব্যস্ত আছেন মুক্তিপ্রতিক্ষীত ‘জওয়ান’ ছবি নিয়ে।
দক্ষিণী পরিচালক অ্যাটলির ‘জওয়ান’ ছবির মাধ্যমে সর্বভারতীয় স্তরে অভিষেক হতে চলেছে তারকার। এর আগে ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে আছেন জন আব্রাহাম।
দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে এক সেনার গল্প বলেছে এই ছবি। বলিউডের সব রেকর্ড ভেঙেছে সিনেমাটি।
ইউডি/এ

