প্রগতি ইন্সুরেন্সের বোর্ড সভা ৬ এপ্রিল
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ । আপডেট ১৯:৩০
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্সুরেন্স লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে।
কোম্পানিটির বোর্ড সভা আগামী ৬ এপ্রিল, দুপুর আড়াই টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
ইউডি/এ

