ঈদুল ফিতর: শুধু আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ । আপডেট ২০:০০
আসন্ন পবিত্র ঈদুল ফিতরে শুধুমাত্র আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইন অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে কেনা যাবে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ১৭ থেকে ৩০ এপ্রিল এই টিকিট কেনা যাবে।
টিকিট কেনার জন্য রেলওয়ে টিকেটিং ওয়েব পোর্টাল ‘রেল সেবা’ অ্যাপ বা যে কোনো মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট, জন্মনিবন্ধন যাচাই পূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।
আগামী ১ এপ্রিল থেকে যাত্রার ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। এছাড়া আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম টিকিট আগামী ৭ এপ্রিল থেকে ইস্যু করা হবে।
এবারের ঈদুল ফিতরের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ইউডি/এ

