দুই মিনিটেই চলে আসে ফায়ার সার্ভিস, তবুও সদরে হামলা

দুই মিনিটেই চলে আসে ফায়ার সার্ভিস, তবুও সদরে হামলা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ । আপডেট ১১:৩০

বঙ্গবাজারে আগুন লাগার দুই মিনিটের মধ্যে পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পর্যায়ক্রমে একে একে যোগ দেয় মোট ৫০ ইউনিট।

ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টা পরেও বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এরমধ্যেই বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা করেছে।

মঙ্গলবার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের সদর দফতরে ঢুকে একে একে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন ব্যবসায়ীরা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেলও নিক্ষেপ করেছে পুলিশ।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিমা খানম বলেন, ‘আমাদের লোকজন আগুন নিয়ন্ত্রণে আহত হচ্ছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আগুন নিয়ন্ত্রণে আনতে। কিন্তু কিছু মানুষ আমাদের সদর দপ্তরে এসে অফিসে হামলা করেছে। গাড়িও ভাঙচুর করেছে।’

সকাল পৌনে ১০টার দিকে এ হামলা চালানো হয়। এর কিছুক্ষণ পর বিক্ষুব্ধ জনতার হাত থেকে বাঁচতে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতরে নিরাপদে অবস্থান নেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading