কানাডায় ঝড়ের আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১০ লাখ মানুষ

কানাডায় ঝড়ের আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১০ লাখ মানুষ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩ । আপডেট ১১:৩৫

কানাডার পূর্বাঞ্চলে তুষারঝড়ের আঘাতে ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) এ ঝড়ের আঘাতে অনেক গাছ-পালা উপড়ে পড়ে। বিদ্যুৎলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎসেবা দেওয়া এক প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে।

এদিকে পরিবেশ মন্ত্রণালয় কুইবেক প্রদেশে শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, কিছু এলাকায় গাছ-পালা উপড়ে পড়ার প্রধান কারণ ছিল বড় আকারের শিলাবৃষ্টি। এগুলো এত ভারী হয়েছিল, অনেক গাছই তা বহন করতে পারেনি।

কোম্পানির ওয়েবসাইটে বলা হয়, স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় ১০ লাখেরও বেশি হাইড্রো-কুইবেক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

হাইড্রো-কুইবেকের টুইটার বার্তায় বলা হয়, ব্যাপক তুষার ঝড়ের কারণে অনেক গাছ বিদ্যুতের লাইনের ওপর ভেঙে পড়ায় এ বিদ্যুৎ বিভ্রাট ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া ১০ লাখ মানুষের প্রায় পাঁচ লাখ হলো মন্ট্রিয়েলের বাসিন্দা। সেখানে নগর কর্মীদের উপড়ে পড়া গাছ-পালা ও ছিঁড়ে পড়া বিদ্যুতের তার সরানোর কাজ করতে দেখা যায়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading