কোহলিকে ‘ঝুমে জো পাঠান’র স্টেপ শেখালেন শাহরুখ খান
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩ । আপডেট ১৪:৪০
কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে নিজের দল কলকাতা নাইট রাইডার্সের জয়ের পর আর গ্যালারিতে চুপচাপ বসে থাকতে পারেননি শাহরুখ খান। মাঠে এসে ‘ঝুমে জো পাঠান’ই কেবল নাচেননি, সেই নাচের স্টেপ তুলে দেন কোহলিকে।
এদিন ম্যাচের শুরু থেকেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বলিউড বাদশা ও কেকেআরের অন্যতম কর্ণধার শাহরুখ খান। তার সঙ্গে ছিলেন মেয়ে সুহানা খান ও অভিনেত্রী জুহি চাওলা।
ইডেনের মাঠে ৮১ রানের বড় ব্যবধানে জয়ের পর মেয়ে ও খেলোয়াড়দের নিয়ে উৎসবে মাতেন বলিউড বাদশা। সেই মুহূর্তের সঙ্গী হয়েছেন আরসিবি সুপার স্টার বিরাট কোহলিও। এসময়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মনোযোগ কেড়েছে।
ইডেনে দর্শক মাতাতে প্রথমে গ্যালারি থেকেই তার ‘পাঠান’ সিনেমার জনপ্রিয় গান ‘ঝুমে জো পাঠান’ নাচেন শাহরুখ।
ভিডিওতে দেখা যায়, আরসিবি সুপার স্টার বিরাট কোহলিকে ঝুমে জো পাঠান গানের স্টেপ শেখাচ্ছেন শাহরুখ খান।
এরপর চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের পর মেয়ে সুহানাসহ দলের খেলোয়াড়দের নিয়ে উৎসেবে মেতে ওঠেন শাহরুখ। মাঠে গিয়ে কোহলির সঙ্গে কিছুক্ষণ কথা বলতে দেখা যায়
শাহরুখকে। তারপর কোহলিকে গানের সঙ্গে নাচ শেখাতে কোরিওগ্রাফারের ভূমিকায় দেখা যায় এই তারকাকে। দুই তারকার নাচের সঙ্গে পা মেলান দর্শকদের অনেকেও।
ইউডি/কেএস

