আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা, নেই তাসকিন

আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা, নেই তাসকিন

উত্তরদক্ষিণ । রবিবার, ০৯ এপ্রিল ২০২৩ । আপডেট ১৭:৩০

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে ১৫ সদস্যের দলে নেই পেসার তাসকিন আহমেদ। দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।

আইরিশদের বিপক্ষে সিরিজে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। সাইড স্ট্রেইনের জন্য ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দলেও ছিলেন না ডানহাতি এই পেসার। মূলত তাসকিনের পরিবর্তেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন মৃত্যুঞ্জয়।

আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরতি সিরিজেও দলে জায়গা হয়নি আফিফের। এদিকে, লিটন দাসকে আইপিএলের জন্য এনওসি দিলেও আয়ারল্যান্ড সিরিজের দলে রেখেছেন নির্বাচকরা। ফলে, কলকাতা শিবিরে যোগ দিলেও আগামী মাসের শুরুতে আবারও জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে ডানহাতি এই ব্যাটারকে।

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই ইংল্যান্ডের চেমসফোর্ডে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১২ এবং ১৪ মে। এই সিরিজটি আইরিশদের জন্য গুরুত্বপূর্ণ বেশ। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে তিনটি ম্যাচই জিততে হবে তাদের।

তিন ম্যাচের ওয়ানডে স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading