অবৈধ মজুতের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন

অবৈধ মজুতের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ এপ্রিল ২০২৩ । আপডেট ১৫:৩০

সরকার নির্ধারিত পরিমাণের বাইরে খাদ্যদ্রব্য মজুত করলে যাবজ্জীবন সাজা ও অর্থদণ্ডের বিধান রেখে মন্ত্রিসভায় খাদ্য আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের এই খসড়ার অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে ব্রিফ করেন সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনের খসড়ায় বলা হয়েছে, কোনো ব্যক্তি সরকার নির্ধারিত পরিমাণের বেশি খাদ্যদ্রব্য মজুত করলে বা মজুত সংক্রান্ত সরকারের কোনো নির্দেশনা অমান্য করলে যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

মাহবুব হোসেন আরও বলেন, আর্থিক লাভের জন্য কেউ খাদ্যদ্রব্য মজুত করেছেন বলে প্রমাণিত হলে তিন মাস কারাদণ্ডে দণ্ডিত হবেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading