২৯ রমজান সন্ধ্যায় বাংলাদেশ থেকে দেখা যেতে পারে শাওয়াল মাসের চাঁদ: আবহাওয়া অধিদপ্তর

২৯ রমজান সন্ধ্যায় বাংলাদেশ থেকে দেখা যেতে পারে শাওয়াল মাসের চাঁদ: আবহাওয়া অধিদপ্তর

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ । আপডেট ১৫:০০

আজ বুধবার (১৯ এপ্রিল) ২৭ রমজান চলছে। ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। ঈদ কবে হবে তা এখনো জানেন না কেউই। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে কবে হবে ঈদ।

তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কবে দেখা যেতে পারে শাওয়াল মাসের চাঁদ। তাদের দেয়া তথ্য মতে আগামী শুক্রবার (২১ এপ্রিল) অর্থাৎ ২৯ রমজান সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে। সে হিসেবে শনিবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

গত ৫ এপ্রিল সংস্থাটির আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এই প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। যা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে আবহাওয়া অফিস। প্রতি মাসেই চাঁদের স্থানাংক প্রতিবেদন প্রকাশ করে থাকে আবহাওয়া অধিদফতরের জলবায়ু শাখা।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শুক্রবার (২১ এপ্রিল) অর্থাৎ ২৯ রমজান সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যা ৬টা ২৫ থেকে ৭টা পর্যন্ত সময়ে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে।

সংস্থাটির দেয়া তথ্যানুযায়ী, ওই সময় চাঁদটি চন্দ্রতিথির দ্বিতীয়ায় অবস্থান করবে এবং তখন চাঁদের বয়স থাকবে ১.৩৪০৫ দিন। সেদিন সূর্যাস্তের সময় চাঁদের অলটিটিউড থাকবে ১৬ ডিগ্রিতে। সে হিসেবে ওই দিনই চাঁদ দেখা যাবে।

তার পরদিন অর্থাৎ ২২ এপ্রিল বা ৩০ রমজানের সূর্যাস্তের সময় চন্দ্রতিথির তৃতীয়ায় অবস্থান করবে চাঁদ এবং সেই সময় চাঁদের বয়স থাকবে ২.৩৪০৭ দিন। এ সময় চাঁদের অলটিটিউড থাকবে ২৮ ডিগ্রির উপরে। তাই সেদিন বাংলাদেশের সকল স্থানেই চাঁদটিকে বড় দেখা যাবে।

বাংলাদেশের যে জেলাগুলো থেকে চাঁদ দেখা যাবে

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading