তুরস্কের চাহিদার ৩০ ভাগ গ্যাস আসবে কৃষ্ণসাগর থেকে: এরদোগান

তুরস্কের চাহিদার ৩০ ভাগ গ্যাস আসবে কৃষ্ণসাগর থেকে: এরদোগান

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ । আপডেট ১৮:২০

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, বার্ষিক মোট চাহিদার ৩০ ভাগ গ্যাস আসবে কৃষ্ণসাগরে অবস্থিত কূপ থেকে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে এক অনুষ্ঠানে এরদোগান এ কথা বলেন। তিনি বলেন, কৃষ্ণসাগরে অবস্থিত কূপগুলো পুরোপুরি উৎপাদনে গেলে দেশের মোট গ্যাসের চাহিদার এক তৃতীয়াংশ পূরণ হবে সেখান থেকে। খবর ইয়েনি সাফাকের। শুক্রবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, জংগুলডাক এলাকায় এক অনুষ্ঠানে এরদোগান এসব কথা বলেন। তিনি বলেন, আবিস্কারের তিন বছরের কম সময়ে সাগর থেকে ওই গ্যাস আহরণ করতে যাচ্ছে তুরস্ক। এরদোগান বলেন, সাকারিয়া গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনমিটার, এবং নতুন কূপ থেকে আরও ৪০ ঘনমিটার গ্যাস পাওয়া যাবে। এতে করে বিদেশি জ্বালানির ওপর নির্খরতা কমবে বলে নির্বাচনের আগে আরেকটি সুসংবাদ দেন জাতিকে।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading