বিয়ের কথা তুললেই রেগে যান পরিনীতি

বিয়ের কথা তুললেই রেগে যান পরিনীতি

উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ । আপডেট ১৬:১৫

বলিউডের অন্দর হোক বা সোশ্যাল মিডিয়ায় পরিনীতি চোপড়া এখন নেটদুনিয়ার হটকেক। আর হবে নাই বা কেন, দেশের সর্বকনিষ্ঠ সাংসদ হ্যান্ডসাম হাঙ্ক রাঘব চাড্ডার প্রেমে যে পড়েছেন নায়িকা। শোনা গেছে গোপনে বাগদান সেরেছেন তারা। তবে বিষয়টি কখনও মুখ খোলেননি তিনি। কিন্তু তাতে কি খবর চাপা থাকে। ফলস্বরুপ যেখানে যান সেখানে বিয়ে নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এবার বিয়েত প্রসং তুলতেই বিরক্তি প্রকাশ ক্রএ চেচিয়ে উঠেলেন পরিনীতি। ইন্ডিয়ার সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গত সোমবার সন্ধ্যায় কালো ঢোলা টপ আর সাদাকালো চেক প্যান্ট পরা পরিণীতিকে কয়েকজন সাংবাদিক ঘিরে ধরে বলেন, ‘কনেযাত্রী যাব কিন্তু আমরা!’ অভিনেত্রী এতে চরম বিব্রত। হাসতে হাসতে গলা তুলে জবাব দিলেন, ‘তোমরা সবাই পাগল হয়ে গেছ!’
তিনি আরও বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার জল্পনা বাস্তবের মধ্যে সূক্ষ্ম ফারাক রয়েছে। যদি কিছু ঘটে আমি নিশ্চয়ই স্পষ্ট করব। আর যদি কোনও ভুল ধারণা তৈরি হয়, তা হলেও আমি ভ্রম সংশোধন করাব। যদি তা না হয়, সেখানে কিছু স্পষ্ট করার তো কোনও মানেই হয় না। আর আমি তা করবও না।’

কানাঘুষো শোনা যাচ্ছে, শিগগিরই রাঘবের সঙ্গে সাত পাক ঘুরবেন তিনি। সম্প্রতি পরিণীতির অনামিকায় একটি আংটিও দেখা গিয়েছে। তার পর থেকে অনেকেই ধরে নিয়েছেন নিশ্চয়ই বাগ্‌দান পর্বও সারা হয়ে গিয়েছে রাঘব এবং পরিণীতির। এত দিন বিয়ে নিয়ে প্রশ্ন করলে শুধুমাত্র হেসেই প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছিলেন তারা। তবে সম্প্রতি মুখ খুলেছেন পরিণীতি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading