ফিল্মফেয়ারে ‘গাঙ্গুবাইয়ের’ জয়জয়কার
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ । আপডেট ১৮:০৫
যে সিনেমাকে তার গল্প ও নাম নিয়ে মুক্তির দুদিন আগেও মামলা মোকদ্দমায় জেরবার হতে হয়েছিল, সেই ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র জয়জয়কার এবারের হুন্দাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে।
সেরা চলচ্চিত্র, সেরা অভিনেত্রী, সেরা পরিচালকসহ ১০ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে নির্মাতা সঞ্জয়লীলা বানসালির এ সিনেমা। আর গাঙ্গুবাই চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নায়িকা আলিয়া ভাট।
এছাড়া সেরা অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেতা এবং সেরা গল্পসহ পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ভূমি পেডকেনকরের ‘বাধাই দো’ সিনেমাটি।
ফিল্মফেয়ারের এবারের আসরে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে। আর সেরা গায়ক, গীতিকার এবং সেরা অ্যালমাবের পুরস্কার জিতে নিয়েছে অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার জমাকলো সন্ধ্যায় মুম্বাইয়ের ‘জিও ওয়ার্ল্ড কনভেনশস সেন্টারে’ পুরস্কার ঘোষণা করা হয়। সঞ্চালনা করেন তারকা সালমান খান।
ফিল্মফেয়ারে ‘গাঙ্গুবাইয়ের’ জয়জয়কার, সেরা অভিনেত্রী আলিয়া
অনুষ্ঠানে রেড কার্পেটে হেঁটে আলো ছড়িয়েছেন আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, নোরা ফাতেহি, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, টাইগার শ্রফসহ হালের নায়ক-নায়িকারা। ছিলেন রেখা, অনিল কাপুরের মত বর্ষীয়ানরাও।
ফিল্মফেয়ারে ‘গাঙ্গুবাইয়ের’ জয়জয়কার, সেরা অভিনেত্রী আলিয়া
এছাড়া নাচে-গানে পারফর্ম করে অনুষ্ঠান মাতিয়ে তোলেন, ভিকি কৌশল, টাগার, জাহ্নবী এবং জ্যাকুলিন ফার্নান্দেজের মত তারাকারা।
ইউডি/কেএস

