প্রতারক চক্রের জালিয়াতি রোধে সর্বোচ্চ সতর্ক আছি: ঢাবি উপাচার্য

প্রতারক চক্রের জালিয়াতি রোধে সর্বোচ্চ সতর্ক আছি: ঢাবি উপাচার্য

উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ । আপডেট ১৮:০০

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেছেন, অসাধু ও প্রতারক চক্রের জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। শনিবার (২৯ এপ্রিল) ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপাচার্য।

উপাচার্য বলেন, বরাবরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও মর্যাদা সমুন্নত রেখে পরীক্ষার্থীদের জন্য গ্রহণযোগ্য, সুন্দর ও স্বচ্ছ পরীক্ষার পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নিজ দায়িত্বে ও নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকবৃন্দ পরীক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা প্রদানে নিয়োজিত আছেন। পরীক্ষার্থীদের কেন্দ্রে নির্বিঘ্নে আসার ক্ষেত্রে সহযোগিতা করায় উপাচার্য অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

২০২২-২৩ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কলা অনুষদ ভবন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, চারুকলা অনুষদের ডিন ও চারুকলা ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেনসহ সংশ্লিষ্টরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। উল্লেখ্য, এই ইউনিটে ১৩০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৭,০৯৭ জন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading