টোকিও কলেজে শিক্ষকতা করবেন জ্যাক মা

টোকিও কলেজে শিক্ষকতা করবেন জ্যাক মা

উত্তরদক্ষিণ । সোমবার, ০১ মে ২০২৩ । আপডেট ১৫:০০

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় পরিচালিত টোকিও কলেজে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগ দিয়েছেন আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা। কলেজটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটিতে যোগ দেওয়ার জন্য জ্যাক মাকে আমন্ত্রণ জানানোর তথ্য নিশ্চিত করেছে টোকিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

চলতি বছরের অক্টোবর পর্যন্ত জ্যাক মা কলেজটিতে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর নিয়োগের চুক্তিটি বার্ষিক ভিত্তিতে নবায়ন করা হবে।

টোকিও কলেজের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জ্যাক মা ২০২৩ সালের ১ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জ্যাক মা মূলত বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা বিষয়ে পরামর্শ দেবেন। তিনি ব্যবস্থাপনা ও ব্যবসা স্টার্টআপ বিষয়ে বক্তব্য দেওয়াসহ নানা কাজে নিযুক্ত থাকবেন।

বেশ কিছুদিন ধরে নিজ দেশে সরকারি খড়গের মুখে পড়েছিল আলিবাবা। এক বছরের বেশি সময় বিদেশে অবস্থান শেষে জ্যাক মা গত মার্চে চীনে ফিরেছিলেন। এখন তার টোকিও কলেজে যোগ দেওয়ার খবর এলো।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading