রাজধানীতে যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীতে যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ । আপডেট ০৯:০০

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর কিছু জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গতকাল বুধবার (১০ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১১ মে) সকাল ১০টা থেকে সন্ধ্যা সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রোডের উত্তর পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়েসহ আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

একইসঙ্গে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading