কোনো মেয়েকে মিথ্যা প্রলোভন দেখাই না: জায়েদ খান
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ । আপডেট ১৫:৩০
ব্যক্তিগত সময় কাটাতে জায়েদ খানকে মোটা অংকের টাকা দিতে চেয়েছিলেন এক তরুণী। দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এ নায়ক।
জায়েদের দাবি, ‘একটা মেয়েরে এমনও প্রস্তাব আছে যে, আপনি একটি ছবিতে কত টাকা নেন? আমি তো বলেছি, এই টাকা নিই। তা একটা ছবি কতদিন লাগে? আমি বলেছি এতদিন লাগে। তারপর বলল, পাঁচ ছবির যে টাকা লাগে সেটা আমি আপনাকে দিয়ে দেব; আপনার সাথে আমি সময় কাটাতে চাই। আমি মনে মনে হাসছি। বললাম, সেটা তো ভালোবাসা হলো না। সে বলল, আপনি অনেক ব্যস্ত। আপনার সময়টাকে কিনে নিতাম আপনাকে ভালোবেসে।’
এমন আরও অনেক আছে বলে জানালেন জায়েদ। তবে এগুলোকে উপভোগ করেন তিনি। তার কথায়, ‘এমন অনেক কিছু আছে লাইফে। এই বিষয়গুলোকে এনজয় করি। তবে এটা সত্যি কথা যে, আমি এর কোনো সুযোগ নিই না। কোনো মেয়েকে মিথ্যা প্রলোভন দেখাই না। কোনো মানুষের মন নিয়ে মিথ্যা তথ্য দিই না। জিনিসগুলো (কথা) তারা বলে, আমি এনজয় করি।’
এর আগে জায়েদ আরও একবার জানিয়েছিলেন, মেয়েরা তাকে ভালোবাসতে চায়। যদিও এটা নিয়ে অনেক ট্রল হয়েছে। তবে এসব কিছু পাত্তা দেন না। কারণ তিনি সমালোচনা সহ্য করার মানসিকতা ধারণ করেন নিজের ভেতর।
জায়েদ জানালেন, এই খবর প্রকাশের পর ফেসবুক মেসেঞ্জারে তার সাথে মেয়েদের আরও যোগাযোগ বেড়েছে। এমনকি অনেকে তার জন্য দিওয়ানা। নিজেকে সুন্দরীদের হার্টথ্রম ভেবে দারুণ ভালোলাগা কাজ করে তার ভেতর।
ইউডি/কেএস

