পাক প্রতিরক্ষামন্ত্রীর বার্তা : নিষিদ্ধ হতে পারে ইমরানের দল

পাক প্রতিরক্ষামন্ত্রীর বার্তা : নিষিদ্ধ হতে পারে ইমরানের দল

উত্তরদক্ষিণ । বুধবার, ২৪ মে ২০২৩ । আপডেট ২১:৪০

ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে ইমরান খানকে গ্রেপ্তারের পর তার দল তেহরিক-ই ইনসাফ যে সহিংসতা চালিয়েছে তার প্রেক্ষিতে সরকার দলটিকে নিষিদ্ধের কথা ভাবছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তবে পর্যালোচনা অবশ্যই হচ্ছে। বুধবার (২৪ মে) ইসলামাবাদে গণমাধ্যম কর্মীদের তিনি এমনটাই বলেন বলে জানিয়েছে ডন।

পিটিআই গত ৯ মে ‘একাধিক প্রতিরক্ষা স্থাপনায় হামলে পড়ে’ রাষ্ট্রের মূল ভিত্তিকে চ্যালেঞ্জ জানিয়েছে বলেও মন্তব্য করেন আসিফ। তিনি বলেন, এমন কোনো অপরাধ কি আছে, যেটা ৯ মে করা হয়নি? আইএসআই কার্যালয়ে হামলা হয়েছে, তারা শিয়ালকোটের ক্যান্টনমেন্টে ঢোকার চেষ্টা করলেও তা প্রতিহত করা হয়, তারা লাহোর কর্পসের কমান্ডারের বাড়িতে আগুন দিয়েছে।

তিনি আরও বলেন, আমাদের সবারই ধারণা ছিল, এমন কিছু করলে ভারত করবে, পাকিস্তানের ভেতরে থাকা কেউ নয়। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের সেনাবাহিনীকে ‘প্রতিপক্ষ হিসেবে দেখছেন’ বলেও মন্তব্য করেন তিনি।

পাকিস্তান মুসলিম লীগ- নওয়াজের (পিএমএল-এন) এই নেতা বলেন, তার পুরো রাজনীতি হয়েছে সেনাবাহিনীর কোলে বসে, আর আজ আচানক তিনি এর বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। যা আমি বলছি তা পিটিআই ছেড়ে দেওয়া সবাই বলছেন। সবকিছুই পরিকল্পনামাফিক হয়েছে বলে তারা বলছেন। আসলে, তাদের সুবিধা দেওয়া হয়েছিল।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading