রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫০
উত্তরদক্ষিণ । বুধবার, ০৭ জুন ২০২৩ । আপডেট ১২:১৫
রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার (৬ জুন) সকাল ৬টা থেকে বুধবার (৭ জুন) একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ৮২৮ পিস ইয়াবা ছাড়াও ১৩ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ৮০ দশমিক ৫ গ্রাম (১০০ পুরিয়া) হেরোইন ও ২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩১টি মামলা করা হয়েছে।
ইউডি/কেএস

