ভিসা নীতিতে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল ইসলাম

ভিসা নীতিতে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল ইসলাম

উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ জুন ২০২৩ । আপডেট ২১:১৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন ভিসা নীতিতে আওয়ামী লীগ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। কারণ তারা জনগণের অর্থ দেশ থেকে বিদেশে পাচার করেছে। বুধবার (১৪ জুন) চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার কাজীর দেউড়ি এলাকায় ‘দেশ বাঁচাতে যুব সমাবেশ’ শীর্ষক তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে বাংলাদেশকে বলা উন্নয়নের রুল মডেল যে বাংলাদেশকে বলা হচ্ছে এখন মরিচীকা। যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তারা ছাড়া আর কেউ লাভবান হচ্ছে না। চরমোনাই পীর আলেম মানুষ। তার গায়ে হাত দেওয়া হয়েছে। মেরে রক্ত বের করে দিয়েছে। খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমাদের ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সে দেশে গণতন্ত্র থাকতে পারে না।

চট্টগ্রামে কর্ণফুলী টানেল উন্নয়ন কাজের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটা সত্যি যে এটি দেশের প্রথম টানেল। কিন্তু মানুষের মৌলিক চাহিদার কী হবে? টানেলের আগে যুবকদের চাকরির বাজার নিশ্চিত করতে হবে, জীবনধারণের অধিকার ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে। আজকে সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। আমার স্বাধীনতা, স্বার্বভৌমত্ব আজ বিপন্ন। ভবিষ্যৎ বিপন্ন। তরুণদের, যুবকদের এগিয়ে আসতে হবে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading