রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪১
উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ জুন ২০২৩ । আপডেট ১৩:১০
রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রবিবার (১৮ জুন) সকাল ৬টা থেকে সোমবার (১৯ জুন) একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ৩ হাজার ৯৮২ পিস ইয়াবা, ৮ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৫৭ গ্রাম (১১১ পুরিয়া) হেরোইন ছাড়াও ২০ লিটার দেশীয় তৈরি মদ ও ২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২৯টি মামলা করা হয়েছে।
ইউডি/কেএস

