ঈদের দিন মেট্রোরেল বন্ধ

ঈদের দিন মেট্রোরেল বন্ধ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২০ জুন ২০২৩ । আপডেট ১৫:০৫

পবিত্র ঈদুল আজহারঢ দিন মেট্রোরেলের সব কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া মেট্রোরেলের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষর করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, আগামী ২২ জুন থেকে পিক আওয়ার বিবেচনায় সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১০ মিনিট পর পর মেট্রোরেলে ট্রেন ছেড়ে যাবে।

এছাড়া অফ পিক আওয়ার সকাল ১১টা ১মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৫ মিনিট পর পর ট্রেন ছেড়ে যাবে।

উল্লেখ্য, মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবার। এর আগে ঈদুল ফিতরের ছুটিতে চালু ছিল মেট্রোরেল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading