ঢাকার বাতাসের মান ‘মধ্যম’

ঢাকার বাতাসের মান ‘মধ্যম’

উত্তরদক্ষিণ । শনিবার, ২৪ জুন ২০২৩ । আপডেট ১১:০০

শনিবার সকালে ঢাকার বাতাসের মান ‘মধ্যম’ পর্যায়ে রয়েছে। সকাল ৮টা ৫৭ মিনিটে বায়ুর গুণমান সূচকের (একিউআই) ৯৫ স্কোর নিয়ে ঢাকা বিশ্বব্যাপী সবচেয়ে খারাপ বায়ুর মানের তালিকায় ১২তম স্থানে রয়েছে।

সৌদি আরবের রিয়াদ, ভারতের দিল্লি এবং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ যথাক্রমে বায়ুর গুনমান সূচকে যথাক্রমে ১৫৬, ১৫৫ ও ১৫৪ স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থানে রয়েছে।

বায়ুমান সূচকের স্কোর ১৫০ থেকে ২০০-এর মধ্যে হলে সেটি ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটি ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। আর বায়ুমানের এই সূচকের স্কোর ৩০১+ অতিক্রম করলে তা ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হয়, যেটি বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে, এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) পাঁচটি মানদণ্ডের ওপর ভিত্তি করে দূষণকারী- পার্টিকুলেট ম্যাটার (পিএম১০ এবং পিএম২.৫), এনও২,সিও,এসও২ এবং ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণের সমস্যায় জর্জরিত। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে উন্নত হয়।

বায়ু দূষণ ক্রমাগতভাবে বিশ্বব্যাপী মৃত্যু এবং অক্ষমতার জন্য শীর্ষ ঝুঁকির কারণগুলোর মধ্যে স্থান করে নিয়েছে৷ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) এর মতে, বায়ু দূষণে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭ মিলিয়ন মানুষের মৃত্যু হয়। এছাড়াও স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ফলে মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading