চামড়া পাচাররোধে হিলি সীমান্তে বাড়তি সতকর্তায় বিজিবি

চামড়া পাচাররোধে হিলি সীমান্তে বাড়তি সতকর্তায় বিজিবি

উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ জুন ২০২৩ । আপডেট ১৩:১৫

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধপথে যাতে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চামড়া পাচার হয়ে যেতে না পারে সে জন্য সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল রফিকুল ইসলাম বলেন, চামড়া আমাদের দেশের সম্পদ, এটি যাতে কোনক্রমেই অবৈধপথে বাংলাদেশ থেকে পাচার হয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

ব্যাটালিয়নের অধীনে যেসকল বিজিবির পোস্ট ও ক্যাম্প রয়েছে সেগুলোতে এ বিষয়ে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

সীমান্তে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি টহলের ব্যবস্থা নেয়া হয়েছে। সীমান্ত এলাকায় চলাচলরতদের ওপর সার্বক্ষনিক নজরদারি করা হচ্ছে। সর্বপরি কোনক্রমেই যেন বাংলাদেশ থেকে চামড়া পাচার হয়ে যেতে না পারে সে বিষয়ে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে একেবারে জিরো টলারেন্স ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading