চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়তে পারে নতুন মহামারি

চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়তে পারে নতুন মহামারি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩ । আপডেট ১০:৩০

নতুন ধরনের করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ায়। এমন শঙ্কার কথা জানিয়েছেন ব্রিটেনের একদল গবেষক।

তারা জানিয়েছেন, হর্সশু প্রজাতির বাদুড়গুলো সার্স-কোভ-টু এর সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এক ধরনের ভাইরাস বহন করে। তবে এই নতুন ভাইরাসটি সার্বেকোভাইরাস সম্ভবত এখনও মানুষের মধ্যে ছড়াতে পারেনি।

করোনাভাইরাস গবেষকরা জানিয়েছেন, হর্সশু প্রজাতির এই বন্য বাদুড় সার্স-কোভ-টু র মতো নতুন এই ভাইরাসের অন্যতম বাহক।

কিন্তু ব্রিটেনে বাদুড় প্রজাতির একটি সমীক্ষায় দেখা গেছে যে গবেষকরা আরও বিস্তৃতভাবে নতুন এই ধরনটি নিয়ে অনুসন্ধান চালিয়ে যেতে হবে।

গবেষকেরা জানিয়েছেন, কিছু সার্স কোভ-টু ধরনকে বলা হয়ে থাকে সার্বেকোভাইরাস। এই ভাইরাসগুলো নিয়ে আরও গবেষণার পরামর্শ দেন ব্রিটেনের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের একজন বিবর্তনবিষয়ক জেনেটিসিস্ট জিন বিশেষজ্ঞ ভিনসেন্ট স্যাভোলাইনেন। ২৭ জুন এই গবেষণাটি প্রকাশিত হয় ন্যাচার কমিউনিকেশনস নামের সাময়িকীতে।

তিনি জানিয়েছেন বাদুড়ের মধ্যে সংক্রামিত হয় এই ভাইরাস। তবে এই মহামারি প্রাথমিকভাবে এশিয়ায় ছড়িয়ে পড়তে পারে। তবে ব্রিটেনসহ ইউরোপ এর আওতার বাইরে রয়েছে।

গবেষণার অংশ হিসেবে স্যাভোলাইনেন এবং তার সহকর্মীরা বাদুড় পুনর্বাসন এবং সংরক্ষণের সাথে জড়িত দলগুলোর সাথে যুক্ত হয়ে ব্রিটেনে প্রজননকারী ১৭ প্রজাতির বাদুড়ের মধ্যে ১৬টির ৪৮ ধরনের মলের নমুনা সংগ্রহ করেন।

৯টি করোনাভাইরাসের জেনেটিক সিকোয়েন্সিং তৈরি করা হয়েছে, যার মধ্যে চারটি সার্বেকোভাইরাস রয়েছে এবং একটি মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম বা মার্সের এর জন্য দায়ী করোনভাইরাস।

ইউডি।এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading