ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫০৯

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫০৯

উত্তরদক্ষিণ । রবিবার, ০২ জুলাই ২০২৩ । আপডেট ১৮:০০

গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ৫০৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং দুই জন মারা গেছেন। রবিবার (০২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত একদিনে সারা দেশে নতুন ৫০৯ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি রোগীর ২২৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ২৮৫ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশে সর্বমোট এক হাজার ৩৮৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৬৬ জন এবং ঢাকার বাইরে ৪২২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট আট হাজার ৭৫৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ছয় হাজার ৪৮১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে দুই হাজার ২৭৬ জন হয়েছেন।

একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী সাত হাজার ৩১৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী পাঁচ হাজার ৪৭৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে এক হাজার ৮৪৩ জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫২ জনের মৃত্যু হয়েছে। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading