বিয়ের পর অভিনয়কে বিদায় জানাবেন পূজা চেরি

বিয়ের পর অভিনয়কে বিদায় জানাবেন পূজা চেরি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ জুলাই ২০২৩ । আপডেট ১০:০০

ঢালিউডের লাস্যময়ী অভিনেত্রীদের মধ্যে পূজা চেরি অন্যতম। একাধিক জনপ্রিয় ছবি রয়েছে তার ঝুলিতে। রোজার ঈদে তার অভিনীত ‘জ্বীন’ সিনেমাটি বেশ আলোচনায় ছিল। এবার ঈদে তার কোনো চলচ্চিত্র নেই। তাই আলোচনার টেবিলে নেই এ অভিনেত্রী।

সেই ফাঁকে পূজা মুখ খুললেন ব্যক্তিগত জীবন নিয়ে। জানালেন মিডিয়ার কাউকে বিয়ে করবেন না তিনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে এ কথা বলেন পূজা।

তিনি বলেন, ‘আমি সব সময় বলি, এখনও বলছি, আমি মিডিয়ার কোনো মানুষকে বিয়ে করব না। আর যখন বিয়ে করব, তার পর থেকে আমাকে ক্যামেরার সামনেও দেখা যাবে না। এটা সব সময় বলি। তাই বলে এমন নয় যে আমি এখনই বিয়ে করে ফেলছি। আমি ভালো ভালো কাজ করতে চাই। ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিয়ে তবেই চলচ্চিত্রকে বিদায় জানাব।’

যখন যার সঙ্গে কাজ করেছেন তখন তার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে পুজার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রেমের গুঞ্জনের কথা বললে তো কাজ না করে বাসায় বসে থালাবাসন মাজা উচিত। কিন্তু কাজ তো করতে হবে। আমি তো সবার সঙ্গে কাজ করেছি। কলকাতার আদ্রিতের সঙ্গে যেমন কাজ করেছি, তেমনি দেশের শাকিব খান, সিয়াম, রোশানের সঙ্গেও কাজ করেছি। আর এখন আদর আজাদের সঙ্গেও কাজ করছি। যখনই যার সঙ্গে কাজ করেছি, সবার সঙ্গে প্রেমের গুঞ্জন হয়েছে। আর সবার সঙ্গেই যদি প্রেমের গুঞ্জন হয়, তাহলে তো ভালো। তার মানে আমরা পর্দায় ভালো কাজ করছি।’

পূজার সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘জ্বীন’ ছবিতে তার সঙ্গে জুটি বেঁধেছিলেন ছোট পর্দার অভিনেতা সজল নূর। আরও ছিলেন জিয়াউল রোশান, জান্নাতুন নূর মুন। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেন নাদের চৌধুরী।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading