ফ্রান্সে গিয়ে বিপাকে ঊর্বশী!

ফ্রান্সে গিয়ে বিপাকে ঊর্বশী!

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ । আপডেট ১৪:০০

ইন্ডিয়ার অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। তিনি সম্প্রতি ফ্রান্সে গিয়েছেন প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে। সেখানে যাওয়াটাই কাল হল তার।

এই মুহূর্তে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। এর মধ্যে আটকা পড়েছেন তিনি। যদিও রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে কোনও বিপদের সম্মুখীন হননি তিনি। তবে প্রবলভাবে অশান্ত বিদেশি শহরে নিরাপত্তার অভাবে ভুগছেন অভিনেত্রী। ঊর্বশীর নিরাপত্তার কথা ভেবে দুশ্চিন্তায় রয়েছে তার পরিবারও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় একটি পোস্ট করে এই খবর জানান অভিনেত্রী নিজেই।

সে দেশের ট্রাফিক আইন না মানার অপরাধে পুলিশের গুলিতে মৃত্যু হয় এক অপ্রাপ্ত বয়স্ক যুবকের। তার পরেই জ্বলে ওঠে প্রতিবাদ ও প্রতিরোধের আগুন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে প্যারিসে। এখনও পর্যন্ত এই নিয়ে সেদেশে বিক্ষোভে শামিল হয়েছেন হাজার হাজার সাধারণ নাগরিক। সহিংসতা ছড়িয়ে পড়েছে রাজধানী প্যারিসেও।

সম্প্রতি এক পোস্টে ঊর্বশী লেখেন, “এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এ কথা ভেবেও কিছুটা শান্তি হচ্ছে। আমি যখন এই শহরে এসে পৌঁছেছি, তখন চূড়ান্ত সহিংসতা ও বিক্ষোভ চলছিল। তা সত্ত্বেও যে আমি নিজের পেশাগত দায়িত্ব পূরণ করতে পেরেছি, তাতেই আমি কৃতজ্ঞ।”

নিজের থেকে বেশি নিজের টিমের সদস্যদের নিরাপত্তা নিয়ে চিন্তিত তিনি।

মেয়ে বিদেশে, সেখানে আবার এমন অশান্ত পরিস্থিতি। ঊর্বশীর জন্য দুশ্চিন্তায় রয়েছেন তার পরিবারের সদস্যরা। সে কথা জানিয়ে অভিনেত্রী লেখেন, “দেশে আমাদের পরিবারের সকলে এই অশান্তির খবর পড়ছেন বলে তারা বেশ দুশ্চিন্তায় রয়েছেন। আমরা চেষ্টা করছি যাতে নিজেদের নিরাপদ রাখতে পারি।”

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading