বিএনপি কোনোদিন ক্ষমতায় আসবে না: কৃষিমন্ত্রী

বিএনপি কোনোদিন ক্ষমতায় আসবে না: কৃষিমন্ত্রী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ । আপডেট ১৬:০৫

বিএনপি নিজেদের কবর খুঁড়ে নিজেরাই গর্তে ঢুকে আছে এমন মন্তব্য করে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বিএনপি যতই দফা দিক কোনো দফা কাজে আসবে না। বিএনপি নিজেরা কবর খুঁড়ে গর্তে ঢুকে আছে, আর কোনোদিন বের হতে পারবে না। ফলে হাজারো আন্দোলন করে তারা সফল হবে না।’

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একটি আমবাগান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিসার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, নির্বাচন বানচালকারীদের আওয়ামী লীগ রাজপথে থেকে মোকাবেলা করবে। কেউ যদি সহিংসতা করে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দমন করবে।

জামায়াত প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, ‘জামায়াত ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত যে সহিংসতা করেছে, ভবিষ্যতে করলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে।’

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আমকে শিল্প হিসেবে গড়ে তুলতে। আম যেন সারাদেশে উৎপাদন হয় এবং খুব সহজেই বিদেশে রফতানি করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সভায় আরও উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাংসদ সদস্য মো.আব্দুল ওদুদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসসহ কৃষি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading