মেক্সিকোর বারে হামলা, নিহত ১১

মেক্সিকোর বারে হামলা, নিহত ১১

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ জুলাই ২০২৩ । আপডেট ১৩:০০

মেক্সিকোর উত্তর সীমান্তের শহর সান লুইস কলোরাডোর একটি বারে হামলায় ১১ জন নিহত হয়েছে। বার থেকে বের করে দেওয়া এক ব্যক্তি পেট্রোল বোমা হামলা চালালে এ ঘটনা ঘটে। শনিবার সোনোরা রাজ্যের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সোনোরা রাজ্যের সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, শনিবার ভোরে হামলার সময় সন্দেহভাজন ওই যুবক নেশাগ্রস্ত ছিলেন। বারে থাকা নারীদের অসম্মান করার জন্য তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। পরে তিনি ফিরে আসেন এবং বারের দরজায় এক ধরণের পেট্রোল বোমা নিক্ষেপ করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ১১ জনের মধ্যে চার জন নারী রয়েছেন। আহত আরও চার নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading