৫ বছরের মধ্যে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ দিল্লিতে

৫ বছরের মধ্যে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ দিল্লিতে

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ জুলাই ২০২৩ । আপডেট ১১:৪০

ডেঙ্গুতে মৃত্যু এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বাড়ছেই বাংলাদেশে। একই পরিস্থিতি প্রতিবেশি দেশ ইন্ডিয়ার দিল্লিতেও। বন্যার কারণে কয়েক সপ্তাহ আগেই ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে দিল্লিবাসী।

সেই রেশ কাটতে না কাটতেই নতুন বিপদ দিল্লিবাসীর। ইন্ডিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে গত ৫ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ সংক্রমণ ডেঙ্গুর।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানান, স্কুলে স্কুলে সচেতনতা ক্যাম্পেইন চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। নাগরিকরাও যাতে সতর্ক হন, সে ব্যাপারে প্রচার চালাতে হবে।

দিল্লির মতো পশ্চিমবঙ্গেও খারাপ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। ভারতের এ রাজ্যে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পশ্চিমবঙ্গের এ পরিস্থিতির জন্য বাংলাদেশকে দুষছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলাদেশ থেকে এখানে ডেঙ্গু ছড়াচ্ছে। এভাবে রোগ ছড়িয়ে পড়লে কী করা যায়? কাউকে তো ঢুকতে বারণ করতে পারি না।

ইউডি/সি

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading