ইন্ডিয়ায় ক্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ১৭

ইন্ডিয়ায় ক্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ১৭

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩ । আপডেট ১৪:০০

ইন্ডিয়ার বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের বাইরে নির্মানাধীন একটি এক্সপ্রেসওয়ের ওপর ক্রেন ভেঙে পড়লে অন্তত ১৭ নির্মাণ শ্রমিক প্রাণ হারায়।

ইন্ডিয়ার ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স(এনআরডিএফ) মঙ্গলবার এ কথা জানিয়েছে।

এনআরডিএফ বলছে, মহারাষ্ট্র রাজ্যের সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে কাজ করার সময়ে কিছু ধ্বংসাবশেষসহ ক্রেনটি একটি কংক্রিট স্ল্যাবের ওপর ভেঙে পড়লে শ্রমিকরা চাপা পড়ে প্রাণ হারায়।

নিহতদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। এদের হাসপাতালে পাঠানো হয়েছে।

মুম্বাইয়ের সাথে নাগপুর শহরের সংযোগকারী সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে ভারতের অন্যতম ব্যয়বহুল সড়ক অবকাঠামো।

মহারাষ্ট্র রাজ্যে কিছু অবকাঠামো প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এ ঘটনায় ব্যথিত হয়েছেন উল্লেখ করে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য ইন্ডিয়ার বৃহৎ অবকাঠামো প্রকল্পে দুর্ঘটনা খুবই সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading