মেসিকে পেছনে ফেলে নতুন কীর্তি রোনালদোর

মেসিকে পেছনে ফেলে নতুন কীর্তি রোনালদোর

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০২ জানুয়ারি, ২০২৪, আপডেট ২১:০৫

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো দুইজনই এই দশকের সেরা ফুটবলার। দুইজনের খেলার ধরণ ভিন্ন, খেলেনও ভিন্ন ভিন্ন পজিশনে, খেলার বাইরে তাদের জীবনধারাও ভিন্ন। তাই নিজ নিজ জায়গা থেকে এই দুই তারকা অতুলনীয়। মাঠের ফুটবলে মেসি-রোনালদো দ্বৈরথ প্রায় দেড় যুগ পেরিয়েছে। মাঠ পেরিয়ে তাদের লড়াই যেন সকল ক্ষেত্রে বিস্তৃতি লাভ করেছে। আয়-ব্যয় থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কার কতো ভক্ত-সমর্থক সেসব নিয়েও আগ্রহ কম নয় এ দুই তারকা ভক্তদের। এবার সেই লড়াইয়ে আর্জেন্টাইন তারকাকে পেছনে ফেলেছেন রোনালদো।

এক বছরে অষ্টমবারের মতো ৫০ এর অধিক গোল করার কীর্তি অর্জন করেন পর্তুগিজ যুবরাজ। এছাড়া বিদায়ী বছরে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটা তারই। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৫৯ ম্যাচে করেছেন ৫৪ গোল ও ১৫টি অ্যাসিস্ট। পেছনে ফেলেছেন সমান ৫২টি করে গোল করা কিলিয়ান এমবাপে ও হ্যারি কেইনকে।

অন্যদিকে বিখ্যাত ম্যাগাজিন ফোর্বসের বিচারে বছরের সবচেয়ে দামি ফুটবলার নির্বাচিত হয়েছেন রোনালদো। ফোর্বসের বরাত দিয়ে ফুটবলভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট জানায়, ২০২৩ এর সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের তালিকায় সবার ওপরে আছে পর্তুগিজ তারকা। ২০২৩ সালে বেতন ও অন্যান্য খাত থেকে রোনালদোর আয় ২৩৫ মিলিয়ন ইউরো।

এ তালিকায় দ্বিতীয়তে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। যদিও আয়ের ব্যবধানটা অনেক। আর্জেন্টিনা ও ইন্টার মিয়ামি তারকা গত বছর বেতন ও আনুষঙ্গিক মিলিয়ে আয় করেছেন ১২২ মিলিয়ন ইউরো। গত বছরটা চোট, ক্লাবের সঙ্গে দ্বন্দ্ব, নতুন ক্লাবে গিয়ে ফের চোটে হতাশায় কাটিয়েছেন ব্রাজিলের পোষ্টার বয় নেইমার জুনিয়র। এরপরও আয়ের দিক থেকে রোনালদো-মেসির পরই তার অবস্থান। ব্রাজিল ও আল-হিলাল তারকা নেইমার গত বছর আয় করেছেন ১০১ মিলিয়ন ইউরো।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading