সরকার ডামি ভোটারও তৈরি করছে: মঈন খান

সরকার ডামি ভোটারও তৈরি করছে: মঈন খান

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৫ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৪:১৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, আজকে এই সরকার যে পর্যায়ে এসেছে, তারা ডামি ভোটারও তৈরি করছে। ‘ডামি প্রার্থীর কথা সরকার নিজেই বলেছে। শুক্রবার (০৫ জানুয়ারি) সকালে গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে দেশে বিদেশে সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। সরকার নিজ দায়িত্বে মরিয়া হয়ে নির্বাচনে প্রতিদিন প্রহসন ও সহিংসতার নতুন মাত্রা যোগ করছে। সাজানো এই নির্বাচনে কিছুটা বৈধতা অর্জনের প্রয়াসে মিথ্যা ও প্রতারণামূলক ভোটার উপস্থিতি উপস্থাপনের লক্ষ্যে আওয়ামী লীগ একের পর এক অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক উদ্যোগ নিচ্ছে।

মঈন খান বলেন, এ ক্ষেত্রে সামাজিক সুরক্ষা বলয়ের অন্তর্ভুক্ত রাষ্ট্রীয় সুবিধাভোগী অন্তত ১ কোটি মানুষকে বেছে নিয়েছে তারা। ভোটকেন্দ্রে তাদের উপস্থিতি নিশ্চিত করতে প্রশাসনকে দিয়ে তাদের ওপর চাপ প্রয়োগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে না গেলে সামাজিক সুবিধাভোগী এই সমস্ত মানুষের সুবিধা বাতিল হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading