বিএনপির নাশকতা ছাড়া কোন অস্ত্র নেই: হানিফ

বিএনপির নাশকতা ছাড়া কোন অস্ত্র নেই: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৫ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৮:৩০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির কর্মসূচিতে তাদের নিজ দলীয় নেতা-কর্মীদের সাড়া নেই।আসলে বিএনপির নাশকতা ছাড়া কোন অস্ত্র নেই। শুক্রবার (০৫ জানুয়ারি) কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি ৭ জানুয়ারি নির্বাচন প্রতিহত করতে এবং জনসাধারণ যাতে ভোট কেন্দ্রে না যায় সে লক্ষ্যে নানা কৌশল অবলম্বন করেছে, কিন্তু তাতে কেউ সাড়া দেয়নি। তাদের কর্মসূচিতে তাদের নিজ দলীয় নেতা-কর্মীদের সাড়া নেই।

তিনি বলেন, আসলে বিএনপির নাশকতা ছাড়া কোন অস্ত্র নেই, আর এ জন্য তাদের কঠিন পরিণতি হবে। ভোট কেন্দ্রে ভোটারদের আসতে বলাটা যারা হুমকি দেওয়া বলে, এটা তাদের মূর্খতার পরিচয়। ভোট দেওয়া একজন ভোটারের গণতান্ত্রিক অধিকার।

এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, বিএনপি কি করবে, না করবে সেটা তাদের ব্যাপার, তাদের নিয়ে কারো কোন ভাবনা নেই, জনগণের ভাবনা এখন নির্বাচন নিয়ে। বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল তারা লিফলেট বিতরন করলেও যা, না করলেও তা।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading