বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘ: সব দলকে সহিংসতা পরিহার করতে হবে
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৫:৩০
বাংলাদেশে সব দলকে সহিংসতা পরিহার করতে হবে। সরকারকে মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করতে হবে। নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেছেন।
স্টিফেন ডুজারিককে ওই সাংবাদিক বলেন, বাংলাদেশে চলতি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ হয়েছে। কিন্তু বিএনপি সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে নির্বাচন ভন্ডুলের চেষ্টা করেছে।
বাংলাদেশের নির্বাচন ইস্যুতে স্টিফেন ডুজারিক বলেন, কী ঘটেছে আমার সেটা জানার প্রয়োজন নেই। তিনি বলেন, সব দলের প্রতি সব রকম সহিংসতা পরিহার করার আহ্বান জানাই। মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানাই। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, সহিংসতা যে-ই করুক তাকে আমরা ক্ষমা করি না।
ইউডি/এজেএস

