ভোলায় স্কুল থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

ভোলায় স্কুল থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

উত্তরদক্ষিণ । বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, আপডেট ১০:৪০

ভোলা সদর উপজেলার ইলিশা ইউ সি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিদ্যালয়ের নৈশপ্রহরী মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ১৬ জানুয়ারি ভোলা মডেল সদর থানার পুলিশ মিজানুর রহমানের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে।ভোলা সদর থানার ওসি মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করেন।

মিজানুর রহমান ২নং ইলিশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মুন্সি অলি উল্লাহ আহমেদের ছেলে এবং ৩ সন্তানের জনক। তিনি ইলিশা ইউ সি মাধ্যমিক বিদ্যালয়ে নৈশপ্রহরীর চাকুরী করেন। রাতে বিদ্যালয়ে তার নিদিষ্ট কক্ষে ঘুমাতেন।

ওসি জানান, প্রতিদিনের মতো সোমবার রাতেও মিজানুর রহমান বিদ্যালয়ে গিয়ে তার কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে স্কুলে শিক্ষক শিক্ষার্থীরা গিয়ে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিক্ষকরা দেখেন মিজানের শয়নকক্ষে সে মৃত অবস্থায় পড়ে আছে। তার মুখ দিয়ে লালা ঝরানো এবং মরদেহের পাশে বমি রয়েছে। শয়নকক্ষটি ভিতর থেকে আটকানো ছিল। মিজানের পরিবার পুলিশকে জানিয়েছে, মিজান কয়েকদিন যাবত অসুস্থ ছিল। তাই ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারনে তার মৃত্যু হতে পারে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

ইউডি/রাকিব/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading