একটাই লক্ষ্য, দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো: স্বাস্থ্যমন্ত্রী

একটাই লক্ষ্য, দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো: স্বাস্থ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৬:১০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমার একটাই লক্ষ্য, দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট কর্তৃক আয়োজিত এক সংবর্ধনায় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, জীবনে কখনো কোনো অনিয়ম করিনি, কোথাও কোনো অনিয়ম হলে সেটা আমি সহ্যও করব না। আমার কিছুই চাওয়ার নেই। একটাই লক্ষ্য সেটা হলো দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো।

শিশু আয়ানের মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এখানে শুধু চিকিৎসককে দোষ দিলে হবে না, হাসপাতাল কর্তৃপক্ষ, অন্য কারো গাফিলতি আছে কিনা, ঘটনা আসলে কী ঘটেছিল সেটি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। এখানে সরাসরি কাউকে দোষারোপ করা যাবে না।

স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে চিকিৎসক, নার্স, স্টাফসহ সবার সহযোগিতা চেয়ে দেশের বাইরে যাতে আর কোনো মানুষ চিকিৎসা নিতে না যায় সে ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দেওয়ার আহ্বান জানান নতুন স্বাস্থ্যমন্ত্রী।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading