এত অসহায় জীবনে কখনও অনুভব করিনি: পরীমণি

এত অসহায় জীবনে কখনও অনুভব করিনি: পরীমণি

উত্তরদক্ষিণ । শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, আপডেট ০৬:০০

পুত্র পদ্মকে চোখে হারান পরীমণি। ঘরে বাইরে সবসময় বুকে আগলে রাখেন। এবার সেই সন্তানের অসুস্থতায় দিশেহারা অভিনেত্রী। জীবনের ধাপে ধাপে বিভিন্ন প্রতিকূলতা পাড়ি দিলেও সন্তানের অসুস্থতা অসহায় করে দিয়েছে তাকে। সামাজিক মাধ্যমে এ কথা নিজেই জানিয়েছেন পরী।

নিজের ফেসবুকে ইংরেজিতে একটি বাক্য লিখেছেন পরমণি। যার বাংলা করলে দাঁড়ায়, ‘এত অসহায় জীবনে আগে কখনও অনুভব করিনি! আল্লাহ সহায়।’

কয়েক দিন আগে বরিশাল থেকে ফেরার পথে রাস্তায় ফলের দোকান থেকে ফল খেয়ে সন্তান ও বাসার কয়েকজনসহ অসুস্থ হয়ে পড়েন পরীমণি। তারপর থেকে ছেলে পদ্ম ও তিনি চিকিৎসাধীন ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। অসুস্থ অন্যরা খানিক সুস্থ হলেও পদ্মর শরীর ক্রমাগত খারাপ হচ্ছিল। গত বুধবার উন্নত চিকিৎসার জন্য সন্তানকে নিয়ে ভারতে যান পরীমণী। সেখান থেকে নেট দুনিয়ায় নিজের অসহায়ত্ব প্রকাশ করেছেন তিনি।

এদিকে ১৯ জানুয়ার মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত সিনেমা কাগজের বউ। ছবটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। পরী ছাড়াও অভিনয় করেছেন ইমন ও ডি এ তায়েব প্রমুখ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading