সাকিবকে নিয়ে স্বস্তির খবর দিলো বিসিবি

সাকিবকে নিয়ে স্বস্তির খবর দিলো বিসিবি

উত্তরদক্ষিণ । বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৬:৪৫

বিশ্বকাপের সময় থেকে চোখের রেটিনার সমস্যায় ভুগছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। যা নিয়ে নতুন করে চলমান বিপিএলেও ভুগতে দেখা যায় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। তাই তো তড়িৎ সিদ্ধান্তে বিপিএলের ম্যাচ রেখেই বিসিবির পক্ষ থেকে সাকিবকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখান থেকে আজ (বুধবার) রাতেই দেশে ফিরবেন রংপুর রাইডার্সের এই তারকা ক্রিকেটার। এমনকি সিলেট পর্বেও রংপুরের হয়ে তার খেলার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তিনি জানিয়েছেন, রাতেই দেশে ফিরছেন সাকিব। এরপর যোগ দেবেন সিলেট পর্বে। এই মুহূর্তে অপারেশনের প্রয়োজন পড়ছে না তার। সাকিব আপাতত নন-সার্জিক্যাল কাজগুলো চালিয়ে যাবেন।

বিপিএল শুরুর আগমুহূর্তে চোখের রেটিনার সমস্যার জন্য ডাক্তার দেখাতে লন্ডনে গিয়েছিলেন সাকিব। সে সময় তেমন কোনো সমস্যার কথা জানা যায়নি। গত ১৮ জানুয়ারি রাতে দেশে ফিরে রংপুর রাইডার্সের হয়ে প্রথম ম্যাচেও ২০ জানুয়ারি খেলেছেন সাকিব। কিন্তু সেই ম্যাচের পর তিন আবারও চোখের সমস্যায় পড়েন। ফলে বিপিএলের চেয়ে সাকিবের এই সমস্যার সমাধান জরুরি বলে জানান বিসিবির চিকিৎসক।

এমনকি দেবাশীষ চোধুরি জানিয়েছিলেন যে- ধারণার চেয়ে আরও বেশি সময় লাগবে। যে কারণে অন্তত ৩-৪ ম্যাচ সাকিবকে পাবে না রংপুর। খেলার চেয়ে তার চোখের সমাধানই এখন গুরুত্বপূর্ণ। সিলেট পর্বে খেলবে কি না, এটা বলছি পারছি না।

উল্লেখ্য, চিকিৎসাশাস্ত্রের বক্তব্য- কোন ব্যক্তি ব্যাপক পরিমাণ মানসিক চাপ বা স্ট্রেসের মধ্যে থাকলে তার চোখে সমস্যা দেখা দিতে পারে। চোখ মস্তিষ্কের সঙ্গে সরাসরি যুক্ত থাকায়, স্ট্রেস হরমোনের নিঃসরণ প্রভাব ফেলতে পারে চোখের ওপর। এমনকি এভাবে হরমোনের নিঃসরণ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। যার ফলে বাধা আসে স্বাভাবিক দৃষ্টিশক্তিতে। সাকিবও আপাতত সেই সমস্যায় ভুগছেন!

এদিকে, গতকাল (মঙ্গলবার) দশম বিপিএলে ঢাকাপর্বের প্রথম ধাপের খেলা শেষ হয়েছে। এরপর ফ্র্যাঞ্চাইজিগুলো উড়াল দেবে সিলেটে। সেই পর্বে আগামী ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাচ অনুষ্ঠিত হবে। সবমিলিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ রয়েছে ১২টি। সেখানকার খেলা শেষ হলে আবার বিপিএল গড়াবে ঢাকায়।

ইউডি/সিফাত

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading