গ্যাসের প্রিপেইড মিটারের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত ‘অযৌক্তিক’ ও ‘গণবিরোধী’: বিএনপি

গ্যাসের প্রিপেইড মিটারের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত ‘অযৌক্তিক’ ও ‘গণবিরোধী’: বিএনপি

উত্তরদক্ষিণ । বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৯ :৩৫
গ্যাসের প্রিপেইড মিটারের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ এবং ‘গণবিরোধী’ বলে এর নিন্দা জানিয়েছে বিএনপি। বুুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সিদ্ধান্তের নিন্দা জানান।
রিজভী বলেন, এমনিতেই আবাসিক পর্যায়ে গ্যাসের সরবরাহ মারাত্মক অবনতি হয়েছে। বাসাবাড়িতে দিনে-রাতে অধিকাংশ সময়ে গ্যাস থাকে না। অথচ অবৈধ সরকার নানা কৌশলে গ্যাস ব্যবহারকারী সাধারণ মানুষের কাছ থেকে টাকা চুষে নিচ্ছে। গ্যাস সরবরাহ নিশ্চিত না করে সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে মিটার ভাড়া দ্বিগুণ করা সরকারের গণশত্রু চরিত্রেরই বহিঃপ্রকাশ।
এ সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দুর্নীতির ধারণা সূচক নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব গতকাল (মঙ্গলবার) বলেছেন, দুর্নীতি সারা বিশ্বেই আছে, শুধু বাংলাদেশকে অপবাদ দেওয়া হয়। দুর্নীতি হয়তো সারা বিশ্বে কমবেশি থাকতে পারে কিন্তু বিশ্বব্যাপী আওয়ামী মার্কা দুর্নীতির কলঙ্ক তিলক আর কোথাও আছে বলে জানা নেই। এখন টিআইবি বলছে এই দুর্নীতি বর্তমানে আরও অবনতিশীল হয়েছে। আর এ জন্য টিআইবিকে বিএনপির দালাল বলছেন ওবায়দুল কাদের সাহেবরা।’

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, বিলকিস জাহান শিরিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading