অভিন্ন স্বার্থে বাংলাদেশের সঙ্গে কাজ করবে আমেরিকা: মিলার
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৭:১৫
আমেরিকার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। তবে তার মানে এই নয় যে, বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব আমাদের নেই। অভিন্ন স্বার্থে আমেরিকা যেসব ক্ষেত্রে সহযোগিতা করতে পারে সেখানে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতার দায়িত্ব আছে আমাদের। পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি।
মিলার বলেন, সারা বিশ্বে আমাদের এই ধরনের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। বাংলাদেশে দমন-পীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। তার অর্থ এই নয়, বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব আমাদের নেই। উভয় ক্ষেত্রে যেসব বিষয় নিয়ে আমাদের উদ্বেগ আছে সেই ক্ষেত্রগুলোতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব আমেরিকার আছে। আবার অভিন্ন স্বার্থে আমেরিকা যেসব ক্ষেত্রে সহযোগিতা করতে পারে সেখানেও অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতার দায়িত্ব আছে আমাদের।
ইউডি/এজেএস

