দেশে স্মার্ট দুর্নীতির রাজত্ব চলছে : রুহিন হোসেন প্রিন্স

দেশে স্মার্ট দুর্নীতির রাজত্ব চলছে : রুহিন হোসেন প্রিন্স

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৮:৫০

স্মার্ট বাংলাদেশ শ্লোগানের অন্তরালে দেশে স্মার্ট দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, দালালি ও ভয়ের রাজত্ব চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স।

তিনি বলেন, দেশে একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করা হয়েছে। যেখানে ভিন্ন কোনো রাজনৈতিক মত ও পথকে সহ্য করা হচ্ছে না। এ ব্যবস্থার পরিবর্তন করতে লোভ আর ভয়কে উপেক্ষা করে সর্বত্র অন্যায় অবিচার রুখে দাঁড়াতে হবে।

শুক্রবার (০২ ফেব্রুয়ারী ) রাজধানীর কাফরুলে সিপিবি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন প্রিন্স।

আর বর্তমান সংসদতো পুরোই ব্যবসায়ীদের দখলে। এবারের একদলীয় নির্বাচনে প্রার্থীদের হলফনামায় এটা পরিষ্কারভাবে ফুটে উঠেছে। সাজানো ভোটের এই একদলীয় সংসদ চলতে থাকলে আরো আইন প্রনীত হবে লুটেরা ব্যবসায়ী আর কর্তৃত্ববাদী শাসনের স্বার্থে।

সাধারণ মানুষের স্বার্থ হবে উপেক্ষিত। বর্তমান ও বিভিন্ন সময় ক্ষমতায় থাকা শাসকগোষ্ঠী নিজেদের পরিবার, গোষ্ঠী ও দলের অনেকের উন্নয়ন করলেও গণমানুষের উন্নয়ন হয়নি। আর যে উন্নয়ন হয়েছে সেটা অনেকটা লুটপাটের চুইয়ে পড়া ভাগ থেকেই।

সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষ এখন ভোটাধিকার বঞ্চিত। তাদের প্রকৃত আয় কমে গেছে। অথচ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে।

জাতীয় নূন্যতম মজুরি নেই। শিক্ষা, চিকিৎসার বেহাল দশা। অথচ টাকা পাচার, খেলাপি ঋণ আর প্রকল্পের নামে জনগণের টাকা লুটপাট থেমে নেই।

এ অবস্থার অবসানে পুরো ব্যবস্থার পরিবর্তন করতে হবে। নির্বাচন ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। এটা করতে নীতিহীন রাজনীতিকে পরিত্যাগ করে নীতিনিষ্ঠ রাজনীতিকে শক্তিশালী করতে হবে।

সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডা. সাজেদুল হক রুবেলের সভাপতিত্বে ও সম্পাদকমন্ডলীর সদস্য ফেরদৌস আহমেদ উজ্জললের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ জহির চন্দন, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লূনা নূর, সম্পাদকমন্ডলীর সদস্য মোতালেব হোসেন, জয়নাল আবেদিন, জেলা কমিটির সদস্য আলী কাউসার মামুন প্রমুখ।

সমাবেশে রুহিন হোসেন প্রিন্স বলেন, সংসদে যাওয়া অধিকাংশ রাজনীতিক বিনা পুঁজির লাভজনক ব্যবসায়ী। কারণ তারা বিনাভোটে নির্বাচিত।

ইডিডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading