বায়ুদূষণ কমাতে শুধু প্রকল্পের আশায় বসে থাকলে চলবে না

বায়ুদূষণ কমাতে শুধু প্রকল্পের আশায় বসে থাকলে চলবে না

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৬:৩০

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বায়ুদূষণ কমাতে শুধু প্রকল্পের আশায় বসে থাকলে চলবে না, জনস্বাস্থ্য বিবেচনায় প্রয়োজনে সরকারের অর্থায়নে বায়ুদূষণ রোধে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) তারিখে পরিবেশ অধিদপ্তরে ‌এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বিইএসটি) প্রকল্প বিষয়ে আয়োজিত এক পরামর্শক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। বেস্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মঞ্জুর আলম প্রধান পরিবেশগত শাসন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের কম্পোনেন্ট-১ উপস্থাপন করেন।

পরিবেশমন্ত্রী বলেন, জনগণের অর্থে নেওয়া প্রকল্পের টাকা যাতে নষ্ট না হয় সেদিকেও নজর আরও বাড়াতে হবে। নির্ধারিত সময়ে নির্ধারিত বাজেটের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। দেশের দূষণ রোধে প্রকল্পের গুণগত লক্ষ্য যাতে অর্জিত হয় তা নিশ্চিত করতে হবে।

মন্ত্রী আরও বলেন, এ প্রকল্পকে সফল করতে প্রকল্পের চারটি কম্পোনেন্ট বাস্তবায়নকারী পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক, বিআরটিএ এবং বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটিকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

কর্মশালার সভাপতি ড. ফারহিনা আহমেদ বলেন, দেশের পরিবেশের উন্নয়নে বিইএসটি প্রকল্প সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, দেশের পরিবেশের মান উন্নয়নে এ প্রকল্পের গুরুত্ব অনুধাবন করে সবাইকে নিবেদিত হয়ে কাজ করতে হবে।

ইডিডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading