আন্তর্জাতিক মানদণ্ডে দেশের শিক্ষাব্যবস্থা অনেক পিছিয়ে: জি এম কাদের

আন্তর্জাতিক মানদণ্ডে দেশের শিক্ষাব্যবস্থা অনেক পিছিয়ে: জি এম কাদের

উত্তরদক্ষিণ । শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৭:৩০

দেশের শিক্ষা খাতে অবকাঠামোগত যথেষ্ট উন্নয়ন হলেও শিক্ষার মান বাড়ছে না। আন্তর্জাতিক মানদণ্ডে দেশের শিক্ষাব্যবস্থা অনেক পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার (১০ ফেব্রুয়ারী ) রংপুরের সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, আমাদের শিক্ষার্থীরা স্কুল-কলেজে পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করছে ঠিকই, কিন্তু যাচাই-বাছাই করলে সার্টিফিকেটের সঙ্গে সেই জ্ঞানের মিল পাওয়া যায় না। আবার ডিগ্রি অর্জন করলেও, তারা সঠিকভাবে মানুষ হয়ে উঠছে না।

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে জি এম কাদের বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও প্রশাসনের ছত্রচ্ছায়ায় সরকারদলীয় ছাত্রনেতারা বিশ্ববিদ্যালয়গুলোতে নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তবে আগামীতে শিক্ষার মান বাড়ানোসহ শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড বন্ধে সরকারের প্রতি দাবি তোলা হবে বলে জানান তিনি।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading