রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৩৯ সদস্য আটক

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৩৯ সদস্য আটক

উত্তরদক্ষিণ । শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১১:৫০

রাজধানীর মোহাম্মাদপুর, আদাবর, হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে ‘কিশোর গ্যাংয়ের’ বিভিন্ন গ্রুপের ৩৯ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে তাদেরকে আটক করা হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা ছিনতাই, চাঁদাবাজি, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

তিনি জানান, গ্যাং ‘পাটালি গ্রুপের’ অন্যতম হোতা মো. সুজন মিয়া ওরফে ফর্মা সজিব এবং ‘চাঁন গ্রুপ’ ও ‘লেভেল হাই’সহ বিভিন্ন গ্রুপের ৩৯ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মোহাম্মদপুরে র‌্যাব-২ এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading