যুদ্ধবিরতির নতুন প্রস্তাবেও ভেটো দিচ্ছে আমেরিকা

যুদ্ধবিরতির নতুন প্রস্তাবেও ভেটো দিচ্ছে আমেরিকা

উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৮:১৫

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আগামী সপ্তাহে ফের উঠতে যাচ্ছে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব। তবে আলজেরিয়ার উত্থাপিত এ প্রস্তাবে ভেটো দেবে আমেরিকা।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

জানুয়ারির শেষ দিকে হামাস ও দখলদার ইসরায়েলের যুদ্ধ নিয়ে কিছু প্রাথমিক নির্দেশনা দেয় হেগের আন্তর্জাতিক আদালত। এরপরই যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নতুন প্রস্তাব দেয় আলজেরিয়া। ধারণা করা হচ্ছে, আগামী বৃহস্পতিবার এ প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে।

প্রস্তাবটি পাস হতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ৯টি দেশের সমর্থন লাগবে। এছাড়া পরিষদের যে পাঁচ স্থায়ী সদস্য রয়েছে; সেগুলোর কেউ ভেটো দিতে পারবে না।

আন্তর্জাতিক আদালত তার রায়ে দখলদার ইসরায়েলকে নির্দেশ দিয়েছিলেন, গাজায় যেন কোনো ধরনের যুদ্ধাপরাধ সংঘটিত না হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

এএফপি জানিয়েছে, নতুন প্রস্তাবে বলা হয়েছে, তারা তাৎক্ষণিক যুদ্ধবিরতি চায়। যা সব পক্ষকে মানতে হবে। এছাড়া ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ প্রত্যাখ্যান এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির কথাও বলা হয়েছে এই প্রস্তাবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর গাজায় বর্বর হামলা শুরু করে ইসরায়েল। তাদের এসব হামলায় এখন পর্যন্ত ২৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড জানিয়েছেন, গাজায় ছয় সপ্তাহের অস্থায়ী বিরতির জন্য দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মিসর ও কাতারের নেতাদের সঙ্গে কাজ করছেন প্রেসিডেন্ট জো বাইডেন। যদি নিরাপত্তা পরিষদে এখন যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়; তাহলে তার এ প্রচেষ্টা ব্যহত হতে পারে। এ কারণে এখন তারা যুদ্ধবিরতির প্রস্তাবে সায় দিতে পারবেন না।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading