ভক্তের উপহারও পেলেন ম্যাচসেরা তামিম

ভক্তের উপহারও পেলেন ম্যাচসেরা তামিম

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৮:৪০

চলমান বিপিএলের শুরু থেকেই প্রতিটি ম্যাচ শেষে সেরা দর্শক নির্বাচন করা হচ্ছে। আজও (শুক্রবার) তার ব্যতিক্রম ছিল না কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশাল ম্যাচে। ম্যাচজয়ী ইনিংস খেলে বরিশালকে প্লে-অফে নিয়ে গেছেন অধিনায়ক তামিম ইকবাল। এরপর উপহার পেয়েছেন ভক্তের কাছ থেকেও।

চলতি বিপিএলজুড়েই ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন দেশসেরা এই ওপেনার। কুমিল্লাকে হারানোর ম্যাচেও বরিশাল অধিনায়ক তামিম ৪৮ বলে ৬৬ রান করেছেন। খেলেছেন ৬টি চার ও ৩টি ছক্কার বাউন্ডারিও। যার বদৌলতে ম্যাচসেরাও নির্বাচিত হয়েছেন তামিম। যে কারণে আজকের সেরা দর্শকের সঙ্গে দেখা করা ও ছবি তোলার কাজও তিনিই সেরেছেন।

সেখানেই ভক্তের ভালোবাসা উপহার পেয়েছেন তামিম। তার পারিবারিক এক স্মৃতি মনে করিয়ে দিয়েছেন ওই ভক্ত। সেরা দর্শক নির্বাচিত হওয়া সেই দর্শক প্ল্যাকার্ড হাতে মাঠে এসেছিলেন। সেখানে ছবি আঁকা ছিল তামিমের পুরো পরিবারের। শুরুতে তামিমের বাবা ইকবাল খান, এরপর তামিমসহ তার মা, স্ত্রী এবং সন্তানরাও।

সবমিলিয়ে বলা যায় ছবিটি তামিমের জন্য বিশেষ কিছু। এছাড়া প্রিয় ক্রিকেটারের স্বাক্ষর পেয়েছেন ভক্ত মাহিনও।

বরিশালকে প্লে-অফে তোলার ম্যাচে চলতি বিপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহকও বনে গেলেন তামিম। এখন পর্যন্ত ১২ ম্যাচে ৩২.৫৮ গড় ও ১২৬.১২ স্ট্রাইকরেটে তিনি ৩৯১ রান করেছেন। সমান ম্যাচ খেলে ৩৮৩ রান নিয়ে দুইয়ে আছেন কুমিল্লার ব্যাটার তাওহীদ হৃদয়। এরপর যথাক্রমে তিন থেকে পাঁচের মধ্যে আছেন তানজিদ হাসান তামিম (৩৮২), অ্যালেক্স রস (৩৫২) ও মুশফিকুর রহিম (৩১৪)।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading