১১ পয়েন্ট এগিয়ে ‘এখনও অপরাজিত’ লেভারকুসেন

১১ পয়েন্ট এগিয়ে ‘এখনও অপরাজিত’ লেভারকুসেন

উত্তরদক্ষিণ । শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১১:৪০

চলতি মৌসুমে জার্মান বুন্দেসলিগায় এখনও পর্যন্ত ২৩টি ম্যাচ খেলেছে বায়ার লেভারকুসেন। এই ২৩ ম্যাচের একটিতেও হারেনি তারা। ৪টিতে ড্র করেছে। বাকি সবগুলোতে জয়। শুধু তাই নয়, সব ফরম্যাট মিলিয়ে টানা ৩৩টি ম্যাচ অপরাজিত লেভারকুসেন।

সর্বশেষ শুক্রবার রাতে মেইঞ্জকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের সঙ্গে ১১ পয়েন্টের ব্যবধান তৈরি করেছে লেভারকুসেন। সে সঙ্গে এবারের লিগে এবং সব মিলিয়ে ৩৩টি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটাও ধরে রাখলো তারা।

তবে, মেইঞ্জের বিপক্ষে এই জয়টি এত সহজ ছিল না লেভারকুসেনের জন্য। কারণ, ঘরের মাঠে লেভারকুসেনের ডিফেন্ডাররা ছিল কিছুটা ছন্নছাড়া। মেইঞ্জের আক্রমণভাগকে বেশ কিছু সহজ সুযোগ তৈরি করে দিয়েছিলো তারা। তবে মেইঞ্জের গোলরক্ষক রবিন জেন্তনারের ভুলে শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জাবি আলোনসোর শিষ্যরা।

আগের ম্যাচেই বায়ার্ন মিউনিখকে হারিয়েছিলো বায়ার লেভারকুসেন। ওই জয়েই টানা ৩২ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে। এবার ৩৩তম ম্যাচ (সব প্রতিযোগিতা মিলিয়ে) অপরাজিত থাকার পর বুন্দেসলিগা টেবিলে ২৩ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো বায়ার লেভারকুসেন। ২২ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৫০। আজই আরবি লেইপজিগের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন।

ম্যাচের একেবারে শুরুতে, ৩য় মিনিটেই প্রথম গোল করেন গ্রানিত শাকা। তবে লিড নিলেও তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লেভারকুসেন। ৭ম মিনেই সেই গোল পরিশোধ করে দেন মেইঞ্জের ফুটবলার ডমিনিক কোহর।

১-১ গোলে সমতায় থেকেই ম্যাচ এগিয়ে যাচ্ছিলো। শেষ পর্যন্ত ৬৮তম মিনিটে লেভারকুসেনের জয়সূচক গোল করেন রবার্ট অ্যান্ডরিখ। ৮০ মিনিটে গ্রানিত শাকাকে ফাউল করে জেসিক এনগানকাম লাল কার্ড দেখেন। ফলে ১০ জনের দলে পরিণত হয় মেইঞ্জ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading