কিছুই বলার নেই, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক নিয়ে আমীর খসরু

কিছুই বলার নেই, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক নিয়ে আমীর খসরু

উত্তরদক্ষিণ । শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৭:১৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধিদলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন সফররত আমেরিকা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) গুলশানের ওয়েস্টিন হোটেলে ঘণ্টাব্যাপী বৈঠকটি হয়। বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, উনারা আমাদের ইনভাইট করেছেন। আমরা এসেছি। কথা-বার্তা বলেছি। এতটুকু বলতে পারব। এর বেশি কিছু বলার নেই।

বৈঠকে কী কথা হয়েছে জানতে চাইলে বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটির এই আহ্বায়ক বলেন, আমরা কিছু বলতে চাই কথা হয়েছে। ওনারা দাওয়াত করেছেন। আমরা এসেছি দ্যাটস অল। আপনারা কী বলেছেন এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, কিছু বলার নেই। সদ্য অনুষ্ঠিত দ্বাদশ নির্বাচন নিয়ে কথা হয়েছে কি না এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, একটাই উত্তর হবে কিছু বলার নেই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে ছিলেন, আপনিও কারাগারে ছিলেন এ বিষয়ে কিছু কথা হয়েছে কি না জানতে চাইলে আমীর খসরু বলেন, আপনারা যত প্রশ্ন করবেন আমার উত্তর হচ্ছে কিছু বলার নেই।

বৈঠক নিয়ে আনেরিকার উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। আফরিন আখতার ছাড়াও রুদ্ধদ্বার বৈঠকে ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন। অন্যদিকে মির্জা ফখরুলের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও দলটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ছিলেন।

সকালে আমেরিকার উচ্চ পর্যায়ের তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছায়। আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথম উচ্চ পর্যায়ের সফরে ঢাকায় আসে আমেরিকার প্রতিনিধি দলটি।

আমেরিকার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দল বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক বন্ধন শক্তিশালী করার উপায়, চ্যালেঞ্জ মোকাবিলা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উভয়ের স্বার্থন্নোয়নে পারস্পরিক দৃষ্টিভঙ্গি তুলে ধরবে।

এই সফরে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ছাড়াও তরুণ অধিকারকর্মী, সুশীল সমাজের নেতা, শ্রম সংগঠন এবং সেন্সরবিহীন গণমাধ্যমের বিকাশে যুক্ত ব্যক্তিদের সঙ্গেও আমেরিকার প্রতিনিধি দল বৈঠক করবে।

এর আগে গত বছরের ১৬ অক্টোবর ঢাকায় এসেছিলেন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার। সেসময় বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কথা বলার পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading